COAST Foundation Job Circular
COAST Foundation Job Circular, COAST Foundation Job Circular 2026
কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।
বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করছে। প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নিম্নোক্ত তারিখ, সময় ও স্থান অনুযায়ি সরাসরি সাক্ষাতকার প্রদানে আহ্বান করছে।
ক. ঋণ ও উন্নয়ন কর্মকর্তা: ৩৫০ টি পদ
খ. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান (জিপিএ ২.৫ এর নীচে) গ্রহণযোগ্য নয়।
গ. বেতন, ভাতা ও শর্তাবলী:
বেতন ভাতা | শর্তাবলী |
শিক্ষানবিশকালের প্রথম ৩ মাস ২০,০০০/-টাকা। ৪র্থ মাস থেকে এইচএসসি এর ক্ষেত্রে ২৭৯৫০/-টাকা, স্নাতক ও স্নাতকোত্তর এর ক্ষেত্রে ২৯৩৪৭/-টাকা। যোগদানের ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে। | নিয়োগ প্রপ্তির পর ৩ দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১৫ দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন, ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন। তিন মাস পর প্রার্থীকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে, অঙ্গীকারের তারিখ থেকে ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে তবে যোগদানের ৩ মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোন আপত্তি থাকবে না। যোগদানের ৪র্থ মাস থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত বেতন থেকে প্রতিমাসে ৫,০০০/- টাকা করে মোট ৩০,০০০/- টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে। ৬ মাস পর চলে গেলে জামানতের টাকা ফেরত দেয়া হবে। |
ঘ. অভিজ্ঞ প্রার্থীদের সাক্ষাতকার দেয়ার প্রয়োজন নেই।
ঙ. দায়িত্ব ও কর্মস্থল: মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা। নিয়োগপ্রাপ্ত হলে ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনি, লক্ষীপুর, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এ সকল জেলার জেলা সদর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
চ. বয়স: ২২-৩০ বছর। (৩১ অক্টোবর, ২০২৬ তারিখ)।
ছ. পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
জেলা | তারিখ ও সময় | ঠিকানা |
ভোলা | ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০.০০ | কোস্ট ভোলা কেন্দ্র, সার্কিট হাউজরোড, খেয়াঘাট রোড, ভোলা। |
বরিশাল | কোস্ট বরিশাল কেন্দ্র, ফুলঝুড়ি হাউজ, নবগ্রাম রোড, বরিশাল। | |
নোয়াখালি | কোস্ট নোয়াখালি কেন্দ্র, বাড়ী ১, রোড নং ৫, হাউজিং স্টেট, মাইজদিকোর্ট, নোয়াখালি। | |
কুমিল্লা | কোস্ট কুমিল্লা কেন্দ্র, বাগিচাগাও, রূপসিবাংলামোড়, ইসলাম মঞ্জিল ২য় তলা, কুমিল্লা। | |
চট্টগ্রাম | কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাড়ি ২৬১, রোড নং ১১ আবাসিক এলাকা চান্দগাও, চট্টগ্রাম। | |
কক্সবাজার | কোস্ট কক্সবাজার কেন্দ্র, লাইটহাউজ রোড, কলাতলী, কক্সবাজার। |
জ. অন্যান্য শর্তাবলী:
১. চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিভিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে।
২. পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার সুব্যবস্থা আছে।
৩. নিয়োগপ্রাপ্ত হলে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে। তবে নারী ক্ষেত্রে যোগদানের ৩ মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে হবে। মোটরসাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করলে ২০০০ টাকা জ্বালানী ও মেইনটেনেন্স বাবদ মাসিক ভাতা পাওয়া যাবে।
৪. সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। সকল সনদের অনুলিপি, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে।
৫. ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।
৬. বিএমআই (Body Mass Index) অনুযায়ী শরীরের গঠন আদর্শমানে থাকতে হবে। উচ্চতা কমপক্ষে পুরুষ ৬৪ ইঞ্চি এবং নারী ৬০ ইঞ্চি।
৭. কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।
যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করবে
COAST Foundation is a non-governmental organization based in Bangladesh, dedicated to promoting sustainable livelihoods and equitable development, particularly in the country’s coastal regions. Established in 1998, COAST has been instrumental in empowering marginalized communities, especially women and children, through various initiatives.
Vision and Mission:
Vision: Striving for a world of equity, justice, and freedom from poverty, where human rights and democracy are the common cultures.
Mission: To organize strategically important activities related to development, facilitating sustainable and equitable improvements, especially in coastal areas of Bangladesh, through increased participation in socio-economic, cultural, and civic life.
Objectives:
Facilitate sustainable livelihoods for the poor and marginalized by providing microfinance and promoting enterprise development.
Support initiatives that enable the poor to realize their rights and demands from government and other institutions.
Initiate programs aimed at protecting and preserving ecological and natural resources, particularly those of the Bay of Bengal.
Recent Activities:
In January 2025, COAST Foundation was awarded the secretariat of Sphere Community Bangladesh (SCB) for 2025-2026.
In January 2025, COAST initiated a project for affected fisherfolk communities in Teknaf, organizing a meeting with local government and administration to address their needs.
Contact Information:
Address: House 13, Road 2, Shaymoli, Dhaka 1207, Bangladesh.
Phone: +880 1713-144166
Email: info@coastbd.net
Website: https://coastbd.net

