Armed Police Battalion Public School And College Bogura Job Circular
APBN Public School And College Bogura Job Circular, APBN Public School And College Bogura Job Circular
চাকরির বর্ণনাঃ
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহবান করেছে।
পদ সমুহঃ
১। অধ্যক্ষ
পদসংখ্যা: ০১ জন।
বেতন ও অন্যান্য সুবিধা: সর্বসাকুল্যে ৮০,০০০/- (আশি হাজার) টাকা এবং প্রশাসনিক কাজে পরিবহন সুবিধা।
ন্যূনতম যোগ্যতা:
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। এমফিল/পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
খ) উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ডিগ্রি কলেজের অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
গ) নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
ঘ) বিজ্ঞপ্তি প্রকাশের দিন ন্যূনতম বয়স ৫৫ বছর।
ঙ) কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: পদটি নন-এমপিও হওয়ায় নিজস্ব অর্থায়নে বেতন-ভাতাদি প্রদান করা হবে।
২। শিফট ইনচার্জ (প্রভাতি শাখা)
পদসংখ্যা: ০১ জন।
বেতন: গ্রেড-১২তম, বেতন স্কেল ১১,১০০–২৬,৫৯০/- টাকা।
ন্যূনতম যোগ্যতা:
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
খ) সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ) বিজ্ঞপ্তি প্রকাশের দিন ন্যূনতম বয়স ৪০ বছর।
ঘ) কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: পদটি নন-এমপিও হওয়ায় নিজস্ব অর্থায়নে বেতন-ভাতাদি প্রদান করা হবে।
৩। প্রদর্শক (পদার্থবিদ্যা)
পদসংখ্যা: ০১ জন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি।
৪। প্রাথমিক শাখা (সহকারী শিক্ষক)
| বিষয় | পদসংখ্যা |
|---|---|
| বাংলা | ০২ জন |
| গণিত | ০২ জন |
| ইসলাম | ০১ জন |
বেতন: আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
৫। মাধ্যমিক শাখা (সহকারী শিক্ষক)
বিষয়: শারীরিক শিক্ষা।
পদসংখ্যা: ০১ জন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিপিএড-এ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ ন্যূনতম এক বছর মেয়াদি বিপিএড কোর্স।
বয়সসীমা: ৩, ৪ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের দিন সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০২৬ ইং
আগ্রহী প্রার্থীদের প্রাতিষ্ঠানিক বিস্তারিত উল্লেখকরে আবেদন করতে হবে। আবেদনপত্রের সহিত ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ‘গভর্ণিং বডি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ,উত্তরা-২, ঢাকা’ বরাবরে আবেদন করতে হবে।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)


