মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এ নিয়োগ বিজ্ঞপ্তি | Military Collegiate School Faridpur Job Circular
Military Collegiate School Faridpur Job Circular, Military Collegiate School Faridpur Job Circular
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (ইংলিশ ভার্সন)-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগদানের জন্য যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে:
ক্রম | পদ | বেতন স্কেল/ভাতা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
১. | পদের নাম: প্রভাষক
| ৯ম গ্রেডে মূল বেতন ২২,০০০/- অনুযায়ী মাসিক সর্বমোট ৩৫,১০০/- (পঁয়ত্রিশ হাজার একশত) টাকা বেতন প্রাপ্ত হবেন। এছাড়া মূল বেতনের সমপরিমাণ ২টি ঈদ/উৎসব বোনাস ও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে। * প্রাতিষ্ঠানিক বিশেষ দায়িত্ব পালন ভাতার ব্যবস্থা রয়েছে। এছাড়া চাকরিতে নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণসহ প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী প্রভিডেন্ড ফান্ড ও গ্রাচুইটি সুবিধা প্রদান করা হবে। | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)-সহ স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ। * প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে। * মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড ও এক্সেলে প্রার্থীর দক্ষতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে। * স্মার্ট ক্লাসরুম পরিচালনার দক্ষতা, ডিজিটাল পাঠদান-সংক্রান্ত সুস্পষ্ট ধারণা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। * IELTS / IDP-এ উল্লেখযোগ্য ব্যান্ড স্কোরধারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। |
২. | পদের নাম: প্রদর্শক
| মাসিক সর্বমোট ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা বেতন প্রাপ্ত হবেন। এ ছাড়া মূল বেতনের সমপরিমাণ ২টি ঈদ/উৎসব বোনাস ও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে। * নিয়োগপ্রাপ্ত প্রদর্শকের শিক্ষানবিশকালীন কর্ম পারদর্শিতা ও প্রয়োজনীয় কর্মদক্ষতার মূল্যায়ন সাপেক্ষে চাকরিতে নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণের সুযোগ থাকবে এবং ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্ত হবেন। | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমানের সিজিপিএ। * প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ব্যবহারিক ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে। * মাইক্রোসফট অফিস প্যাকেজ ব্যবহারে প্রার্থীর বাস্তব অভিজ্ঞতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে। * স্মার্ট ক্লাসরুম পরিচালনার দক্ষতা, ডিজিটাল পাঠদান-সংক্রান্ত সুস্পষ্ট ধারণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শক হিসেবে কর্মের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
আবেদনের শর্তাবলি:
অনলাইন আবেদনের ক্ষেত্রে www.mcsf-edu.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন এবং আবেদন পরবর্তী প্রদত্ত অনলাইন পেমেন্ট গেটওয়ে লিংকের মাধ্যমে টাকা জমা করতে হবে। ক্রমিক নং ০১ এর ক্ষেত্রে ৮০০/- এবং ০২ এর ক্ষেত্রে ৬০০/- টাকা আবেদন ফি হিসেবে সঠিকভাবে জমাদান সম্পন্ন হলেই আবেদনটি গৃহীত হবে। সঠিকভাবে আবেদন ফি প্রদান না করা হলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হবে না এবং সেক্ষেত্রে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না।
আবেদনের সময়: ১১.১১.২০২৬ খ্রি. তারিখ সকাল ১০০০ ঘটিকা থেকে ৩০.১১.২০২৬ খ্রি. তারিখ রাত ১২০০ ঘটিকা পর্যন্ত। আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীবৃন্দ www.mcsf-edu.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। প্রয়োজনে যোগাযোগ: ০১৭৬৯-৫৫৮৭২০ (অফিস চলাকালীন সকাল ০৯০০ ঘটিকা থেকে বিকাল ১৫০০ ঘটিকা পর্যন্ত)। |
বি. দ্র. এমসিএসএফ কর্তৃপক্ষ এই নিয়োগে পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি, এর শর্ত শিথিল কিংবা পরিবর্তনসহ প্রয়োজনে নিয়োগ বাতিল করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।

