২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ভর্তি বিজ্ঞপ্তি | Admission circular at University of Rajshahi

  • Admission circular at University of Rajshahi, Admission circular at University of Rajshahi BD

    ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি

    ১। ভর্তি আবেদন

    (ক) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৫-১১-২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে ৩০-১১-২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। তবে শুধুমাত্র ২০২৬ সালের এইচএসসি (HSC) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনঃমূল্যায়ন এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর থেকে ০৭ (সাত) দিনের মধ্যে যোগ্যতা যাচাইকারী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

    (খ) আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রতি শিফটে ভর্তি পরীক্ষার সময় হবে ০১ (এক) ঘণ্টা। ভর্তি পরীক্ষার সময়সূচি নিম্নরূপ:

    ইউনিটভর্তি পরীক্ষার তারিখ১ম শিফট২য় শিফট
    ইউনিট B (বাণিজ্য)১২-০২-২০২৭ (শুক্রবার)সকাল ১১টা থেকে ১২টাবিকেল ৩টা থেকে ৪টা
    ইউনিট C (বিজ্ঞান)১৩-০২-২০২৭ (শনিবার)সকাল ১১টা থেকে ১২টাদুপুর ২টা থেকে ৩টা
    ইউনিট A (মানবিক)২০-০২-২০২৭ (শনিবার)সকাল ১১টা থেকে ১২টাদুপুর ২টা থেকে ৩টা

    (গ) ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং বরিশাল আঞ্চলিক কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনকারীকে পরীক্ষার কেন্দ্রের নাম নির্বাচন করতে হবে, যা পরবর্তীতে পরিবর্তনযোগ্য নয়।

    ২। ভর্তি আবেদনের যোগ্যতা

    (I) ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বিএফএ (প্রাক) ডিপ্লোমা শিক্ষার্থীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে।

    কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে, তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

    (II)

    শাখাভর্তির যোগ্যতা
    মানবিক শাখামানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ পেতে হবে।
    বাণিজ্য শাখাবাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ পেতে হবে।
    বিজ্ঞান শাখাবিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।

    জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার প্রয়োজনীয় ক্ষেত্রে ইংরেজিতে অনুদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন করার সময় অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে।

    (III) ভর্তি পরীক্ষার পূর্ণমান, সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি

    এইচএসসি ২০২৫ ও ২০২৬ সালের শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

    ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর ভুল উত্তর বলে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০ (চল্লিশ)। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে।

    অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কোটার প্রার্থীদের আবেদন করতে হবে। অন্যথায় পরবর্তীতে তাদের কোটাভিত্তিক আবেদন গ্রহণযোগ্য হবে না।

    (IV) আবেদন ফি

    ইউনিট A (মানবিক) ১০% সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১৩২০ টাকা, ইউনিট B (বাণিজ্য) ১০% সার্ভিস চার্জ ১০০ টাকাসহ সর্বমোট ১১০০ টাকা এবং ইউনিট C (বিজ্ঞান) ১০% সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১৩২০ টাকা।

    ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তাবলি, অন্যান্য নির্দেশনা, আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলি যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ প্রকাশিত হবে।

    পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সাথে রাখা যাবে না। দুই কানপাশ মুখমণ্ডল আবৃত ও হিজাব পরিহিত নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে প্রয়োজনে নারী পরিদর্শক দ্বারা শনাক্তকরণ করা হবে।

    স্বাক্ষর

    (এ.এইচ.এম. আসাদুল হোসেন)
    রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
    রাজশাহী বিশ্ববিদ্যালয়

    Admission circular at University of Rajshahi

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group