ঢাকা বিশ্ববিদ্যালয় এ ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি | Admission circular at Dhaka University
Admission circular at Dhaka University, Admission circular at Dhaka University 2026
২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ভর্তি প্রার্থীরা ১১/১১/২০২৬ তারিখ দুপুর ১২:০০টা থেকে ২৫/১১/২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের Admission Website (https://admission.eis.du.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদন ফি ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা, আইবিএ ইউনিটের আবেদন ফি ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং চারুকলা ইউনিটের আবেদন ফি ১,৮০০/- (এক হাজার আটশত) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে।
শিক্ষার্থীরা নিচের ০৫ (পাঁচ)টি ইউনিটে আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।
ইউনিটসমূহ ও সংশ্লিষ্ট বিভাগসমূহ
| ইউনিটসমূহ | সংশ্লিষ্ট বিভাগসমূহ |
|---|---|
| বিজ্ঞান ইউনিট | বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য। |
| কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য। |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য। |
| চারুকলা ইউনিট | চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য। |
| আইবিএ ইউনিট | ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তির জন্য। |
২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি
| ইউনিট | পরীক্ষার তারিখ | বার | সময়সূচি |
|---|---|---|---|
| আইবিএ ইউনিট | ০৫/১২/২০২৬ | শনিবার | সকাল ১০:০০টা থেকে ১২:০০ মিনিট পর্যন্ত |
| বিজ্ঞান ইউনিট | ১২/১২/২০২৬ | শনিবার | সকাল ১১:০০টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত |
| কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ১৯/১২/২০২৬ | শনিবার | সকাল ১১:০০টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত |
| চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) | ২২/১২/২০২৬ | মঙ্গলবার | সকাল ১১:০০টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | ২৬/১২/২০২৬ | শনিবার | সকাল ১১:০০টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত |
চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) একই দিনে অনুষ্ঠিত হবে বিধায় এই ইউনিটের এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সমতা নিরূপণ ও ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখার জন্য পরামর্শ দেওয়া হলো।
স্বাক্ষরিত
মুনশী শামস উদ্দিন আহমদ
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ২০১৯-২০ শিক্ষা বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি


