Bangladesh Ansar and VDP Job Circular
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা ও যোগ্যতা
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৩তম
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-
যোগ্যতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
- সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. স্টাফ ফটোগ্রাফার
গ্রেড: ১৪তম
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আলোকচিত্র বিদ্যায় ডিপ্লোমা এবং চিত্রগ্রাহক হিসেবে অন্যূন ২ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা।
৩. ড্রাফটসম্যান
গ্রেড: ১৪তম
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদসহ সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. থানা/উপজেলা প্রশিক্ষক
গ্রেড: ১৫তম
পদসংখ্যা: ৭৬টি
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদসহ দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩০–৩২ ইঞ্চি। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৫. উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা
গ্রেড: ১৫তম
পদসংখ্যা: ৯৩টি
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৬. গাড়িচালক (ভারী)
গ্রেড: ১৫তম
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/-
যোগ্যতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
৭. প্রুফ রিডার
গ্রেড: ১৬তম
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
৮. অফিস সহকারী
গ্রেড: ১৬তম
পদসংখ্যা: ০২টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-
যোগ্যতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদসহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৯. ইলেকট্রিশিয়ান
গ্রেড: ১৬তম
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সনদপত্র এবং ‘সি’ লাইসেন্সধারী হতে হবে।
১০. সংশ্লিষ্ট কারিগরি পদ
গ্রেড: ১৭তম
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
১১. গ্রামার/কারিগরি পদ
গ্রেড: ১৮তম
পদসংখ্যা: ০২টি
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
১২. ব্যান্ডসম্যান
গ্রেড: ১৯তম
পদসংখ্যা: ২২টি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩০–৩২ ইঞ্চি। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
১৩. মহিলা ব্যান্ড
গ্রেড: ১৯তম
পদসংখ্যা: ০৪টি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যাদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
১৪. মালী
গ্রেড: ২০তম
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ বাগান পরিচর্যার কাজে বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
১৫. বাবুর্চি
গ্রেড: ২০তম
পদসংখ্যা: ০২টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ রান্নার বিষয়ে বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
১৬. অফিস সহায়ক
গ্রেড: ২০তম
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-
যোগ্যতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
- নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার পাবেন।
আবেদন করার নিয়ম ও শর্তাবলি
১. আবেদন পদ্ধতি
আবেদনকারীগণকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd-এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংকের আওতায় ১৩–২০তম গ্রেডের কর্মচারী নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
২. অনলাইনে আবেদন করার নিয়ম/পদ্ধতি
(ক) ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোনো অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে আবেদন ফরম পূরণ করা যাবে। আবেদন লিংকটি ০৯/১০/২০২৬ তারিখ হতে ২৯/১০/২০২৬ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।
(খ) আবেদন ফি (অফেরতযোগ্য):
ক্রমিক নম্বর ০১ থেকে ০৯ পর্যন্ত: ১০০ টাকা।
ক্রমিক নম্বর ১০ থেকে ১৬ পর্যন্ত: ৫০ টাকা।
অনলাইন আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে ফি জমা দিতে হবে।
(গ) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত জটিলতায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে ১৬৫০০ নম্বরে যোগাযোগ করা যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদনপত্র প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে জানানো হবে।
(ঘ) আবেদনকালে মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।
(ঙ) পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
৩. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক/ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও স্বাস্থ্য পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং মূল কপি সঙ্গে আনতে হবে:
(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র।
(খ) দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল মূল ও সাময়িক সনদপত্র।
(ঘ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র।
(ঙ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র।
(চ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে কোটার সপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের প্রমাণপত্র।
(ছ) প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীর হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(জ) জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ডের কপি।
(ঝ) প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার সনদপত্র।
(ঞ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
৪. বয়সসীমা: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, অর্থাৎ ০৯/১০/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়সের ব্যাপারে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৫. কোটা পদ্ধতি: বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৬. পরীক্ষায় অংশগ্রহণ: লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ বা ভাতা প্রদান করা হবে না।
৭. সরকারি বিধিবিধান: নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা পদ্ধতি, বয়স এবং অন্য কোনো বিষয়ে আদেশ জারি হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে।
৮. আবেদন বাতিল: নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হলে অথবা ভুয়া/অসত্য তথ্য দাখিল করলে আবেদনপত্র বা নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৯. ব্যবহারিক পরীক্ষা: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী এবং গাড়িচালক (ভারী) পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
১০. আবেদন গ্রহণ ; অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
১১. প্রার্থিতা বাতিল: আবেদনকারীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১২. আবেদনের শেষ তারিখ: ২৯/১০/২০২৬ তারিখ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী যােগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।
- বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন পদে পরুষ/মহিলা ভর্তি বিজ্ঞপ্তি
- পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- বগুড়া পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- জামালপুর পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- ঢাকা রেঞ্জ ডিআইজি এর কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল এ নিয়োগ বিজ্ঞপ্তি
- পাবনা পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এর কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
Bangladesh Ansar and Village Defence Party (VDP) is a paramilitary organization in Bangladesh. It was established in 1976, combining the traditional Ansar forces and the Village Defence Party to ensure the security and development of rural areas in the country.
Key Points:
Structure and Purpose:
- The Bangladesh Ansar and VDP is a volunteer-based force under the Ministry of Home Affairs. The organization is tasked with maintaining law and order, assisting in disaster management, and supporting rural development in Bangladesh.
- It operates alongside the police and military forces, often focusing on rural areas where their presence can help maintain peace and order.
- The force is divided into several units, with the main responsibilities being community policing, rural security, disaster management, and assisting in development projects.
Roles and Duties:
- Community Policing: They assist local police in maintaining law and order in rural and semi-urban areas.
- Disaster Management: In times of natural disasters such as floods or cyclones, they play a crucial role in rescue and relief operations.
- Rural Development: Members assist in agricultural development, local infrastructure projects, and other rural development initiatives.
- Anti-Terrorism and Counterinsurgency: They also participate in counterterrorism and anti-insurgency operations when needed.
Recruitment and Training:
- Recruitment: Individuals from rural areas are typically recruited as volunteers. The force includes both male and female members.
- Training: Recruits undergo basic military-style training, including physical fitness, weapons handling, and public safety training.
Organizational Levels:
- The force is organized into various units that are spread throughout the country. Each unit typically operates at the district or upazila (sub-district) level, with oversight by higher national authorities.
Symbol and Recognition:
- The emblem of Bangladesh Ansar and VDP consists of a combination of symbols representing peace and protection, reflecting its role in safeguarding communities.
Development and Welfare:
- The Bangladesh Ansar and VDP also play a role in promoting social welfare, with some members involved in education, health, and awareness campaigns.


